প্রিন্ট এর তারিখঃ Mar 15, 2026 ইং || প্রকাশের তারিখঃ Mar 14, 2026 ইং
ধামরাইয়ে ঐতিহাসিক শ্রীশ্রী যশোমাধব মন্দিরের ৮২তম নামযজ্ঞ উৎসব কমিটির প্রস্তুতি সভা অনুষ্ঠিত

ধামরাইয়ে ঐতিহাসিক শ্রীশ্রী যশোমাধব মন্দিরের ৮২তম নামযজ্ঞ উৎসব কমিটির প্রস্তুতি সভা অনুষ্ঠিত
রনজিত কুমার পাল বাবু ধামরাই (ঢাকা)প্রতিনিধি -
রাজধানী ঢাকার অদূরে ঢাকা জেলার ধামরাই উপজেলার পৌর শহরের চারশত বছরের সুপ্রাচীন ধর্মীয় প্রতিষ্ঠান শ্রীশ্রী যশোমাধব মন্দিরের বাৎসরিক শ্রীশ্রী যশোমাধব শ্রীনাম সংকীর্তন উৎসব কমিটি-২০২৬ এর প্রস্তুতি মূলক সভা অনুষ্ঠিত।
শনিবার (১৪ মার্চ) সন্ধ্যা সাত ঘটিকার সময় ধামরাই পৌরসভার কায়েতপাড়াস্হ ঐতিহাসিক শ্রীশ্রী যশোমাধব দেবের মন্দিরের অফিস কক্ষে বাৎসরিক নামযজ্ঞ উৎসব কমিটির সভাপতি শ্রী পুলক পালের সভাপতিত্বে আলোচনায় অংশ গ্রহণ করেন কমিটির উপদেষ্টা শ্রী অসিত গোস্বামী, শ্রী জগদীশ চন্দ্র সরকার, কমিটির সিনিয়র সহ-সভাপতি সাংবাদিক রনজিত কুমার পাল, সাধারণ সম্পাদক শ্রী টোটন গোস্বামী, সহ সা: সম্পাদক শ্রী পলাশ ঘোষ সহ অন্যান্যরা।
উল্লেখ্য- আগামী ১লা বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ (পঞ্জিকা মতে) শ্রীমদ্ভাগবত পাঠ শুরু হবে চলবে ১২ বৈশাখ শ্রীমদ্ভাগবত পাঠান্তে ৮২তম শ্রীনাম সংকীর্তন উৎসবের শুভ অধিবাস অন্তে ১৩,১৪,১৫ বৈশাখ ২৪ প্রহরব্যাপী শ্রীশ্রী তারকব্রহ্ম মহানামযজ্ঞানুষ্ঠান ও ১৬ বৈশাখ শ্রীশ্রী রাধাগোবিন্দের অষ্টকালীন লীলাকীর্তন, ১৭ বৈশাখ মহাপ্রভুর ভোগরাগ ও নরনারায়ণ, ১৮ বৈশাখ কুঞ্জ ভঙ্গ ও মোহন্ত বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ 69Bangla Tv